সুকুন আরবান পারমাকালচার উদ্যোগ

সুকুন আরবান পারমাকালচার উদ্যোগ শহুরে জীবনে পার্মাকালচারের নীতি ও চর্চাকে সহজ, ব্যবহারিক এবং কমিউনিটি-ভিত্তিকভাবে ছড়িয়ে দেওয়ার একটি উদ্যোগ। এই উদ্যোগের লক্ষ্য হলো মানুষকে দেখানো যে পার্মাকালচার চর্চার জন্য বড় জমির প্রয়োজন নেই—বারান্দা, ছাদ, ছোট উঠান, কর্মক্ষেত্র কিংবা আশপাশের নগর পরিবেশও হতে পারে একটি জীবন্ত শেখার ক্ষেত্র।

এই উদ্যোগের মাধ্যমে খাদ্য উৎপাদন, ছোট জায়গায় বাগান করা, কম্পোস্ট তৈরি, বৃষ্টির পানি সংরক্ষণ, মাটির যত্ন, জীববৈচিত্র্য বৃদ্ধি, বর্জ্য কমানো এবং প্রকৃতির সঙ্গে সম্পর্ক পুনর্গঠনের মতো বিষয় শেখানো হবে। পাশাপাশি অংশগ্রহণকারীরা নিজেদের ঘর ও আশপাশের পরিবেশকে পর্যবেক্ষণ করে আরও টেকসই, স্বাস্থ্যকর ও পুনর্জীবনশীলভাবে নকশা করার ধারণা ও দক্ষতা অর্জন করবেন।

এটি শুধু একটি অনলাইন কোর্স নয়; বরং একটি পারমাকালচার কমিউনিটি গড়ে তোলার প্রচেষ্টা। যেখানে অংশগ্রহণকারীরা নিজেদের অভিজ্ঞতা, ছোট ছোট প্রকল্প, বাগান, নকশা ও শেখার অভিজ্ঞতা একে অপরের সঙ্গে ভাগ করবেন এবং ভবিষ্যতে স্থানীয় পর্যায়ে যৌথ উদ্যোগ গড়ে তুলতে পারবেন।

Sukun Academy Without Walls-এর এই উদ্যোগের মূল ভাবনা হলো—শহরের মধ্যেও প্রকৃতি থেকে শেখা, ছোট জায়গাকে অর্থপূর্ণভাবে ব্যবহার করা এবং ব্যক্তি থেকে পরিবার, পরিবার থেকে প্রতিবেশী ও কমিউনিটির দিকে একটি পুনর্জীবনশীল জীবনধারার যাত্রা শুরু করা।

ঘর থেকে কমিউনিটিতে — ছোট জায়গা, বড় সম্ভাবনা।